পুবের কলম ওয়েবডেস্ক: শুরু হল সাগরদিঘিতে ভোট গণনা। সকাল ৮টা ২২ মিনিটে শুরু হয়েছে গণনা। ১৬ রাউন্ডের গণনার শুরুতেই বিশৃঙ্খলা। এসডিপিআই প্রার্থীর কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রের ভিতরে ঢুকতে না দেওয়ার অভিযোগ।
আরও পড়ুন:
পঞ্চম রাউন্ডের শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে ৫,০৯৩ ভোটে এগোলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। আপাতত কংগ্রেসের প্রাপ্ত ভোট ২৮,৫৯৩। তৃণমূলের প্রাপ্ত ভোট ২২,৪২৬। বিজেপির প্রাপ্ত ভোট ৭,৮৯৯।