পুবের কলম, ওয়েবডেস্ক: ডেঙ্গু পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে হাসিনা সরকার। একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২২৯২ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।
এপর্যন্ত চলতে বছরে ডেঙ্গুতে ১৭৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আক্রান্ত ২২৯২ জনের মধ্যে ১০৬৪ জন শুধুমাত্র ঢাকার হাসপাতালগুলি ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৩৩ হাজার মানুষ। সবথেকে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছয়টি এলাকা এবং উত্তর সিটি কর্পোরেশনের পাঁচটি এলাকা থেকে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে।