পুবের কলম প্রতিবেদক:  কেরল থেকে ফিরতেই এক পরিযায়ী শ্রমিককে নিপা ভাইরাস আক্রান্ত স¨েহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাতে জেলা হাসপাতালগুলি সতর্ক থাকে এই নিয়ে নির্দেশিকাও পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে।

গত রবিবারও স্বরাষ্ট্র সচিব ছুটির দিনেও বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন। মূলত জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব।

তার চার দিনের মাথায় ফের ডেঙ্গু নিয়ে বৈঠকে নবান্ন ও স্বাস্থ্য দফতর।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। ক্রমশই আক্রান্তের সংখ্যা বাড়ছে। উত্তর ২৪ পরগনার বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন ও দমদমে সবথেকে বেশিও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বলে এক সূত্রে জানা গিয়েছে। আর এতে সরব হয়েছে বিরোধীরা।

তবে এই নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তারা আগেই জানিয়েছে, আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেঙ্গি মোবাবিলায় যাতে কোনও ভাবে গাফিলতি না থাকে সেই বিষয়ে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করল রাজ্যের শীর্ষ প্রশাসনিক ভবন নবান্নের আধিকারিকরা।

স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। বৈঠকে জেলাশাসকদের আর ও সতর্কভাবে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি পরিদর্শন আরও বেশি বাড়াতে হবে।

প্রয়োজনে জেলাশাসকরা রাস্তায় নামুন। জেলাশাসকদের নির্দেশ স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের বলেই নবান্ন সূত্রে খবর। নদিয়ার হরিণঘাটা ও রানাঘাটে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। কয়েকটি জেলাতে নিয়ন্ত্রণে এলেও এই জেলাগুলিতে এখনও নিয়ন্ত্রণের বাইরে। তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন আধিকারিকরা।