পুবের কলম প্রতিবেদক: গত কয়েকদিন থেকেই রাজ্যজুড়ে ক্রমাগত ঊর্ধমুখী হচ্ছে তাপ প্রবাহের পারদ। এপ্রিলের শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র দাবদাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ বুধবার থেকেই রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷
আরও পড়ুন:
যদিও পাশাপাশি চলতি সপ্তাহের শেষ নাগাদ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।হাওয়া অফিস সূত্রের খবর,একদিকে পশ্চিমের শুষ্ক আবহাওয়া আর অন্যদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত না থাকায় জলীয় বাষ্প কম আসছে। ফলে দক্ষিণ বঙ্গের একাধিক স্থানে গরম হওয়া বা লু-বইবার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:
আজ বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের ৯ টি জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আগামী শনিবারও সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে৷ তবে বিকেল ও সন্ধ্যায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ৬ জেলায়।
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অফিস সুত্রের খবর।আরও পড়ুন:
চলতি সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপ প্রবাহের পাশাপাশি উত্তরবঙ্গে ফের বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী কাল বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়।
আরও পড়ুন: