পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগেই উদ্বোধন হতে চলেছে উত্তরপ্রদেশের রাম মন্দির। উদ্বোধন ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি পর্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর ১২.১৫ নাগাদ প্রাণ প্রতিষ্ঠা সহ আচার অনুষ্ঠান হওয়ার কথা।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান মোহন ভাগবত মোদির সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নিতে পারেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকবেন তার তালিকা তৈরি হয়ে গেছে। তারকা থেকে ব্যবসায়ী, খেলার জগতের সেলেবদের নিয়ে তৈরি হয়েছে সেই লিস্ট। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিগ বি অভিনেতা বচ্চন, খেলার জগতের থেকে শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, রামানন্দ সাগরের ‘রামায়ণে’ 'রাম' অরুণ গোভিল এবং 'সীতা' দীপিকা চিখিলিয়া প্রমুখ। উপস্থিত থাকবেন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা।
আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সন্ন্যাসী থেকে ভক্তরাও। থাকবেন সংঘপ্রধান মোহন ভাগবত, যোগগুরু রামদেব, ভিন্ন গোষ্ঠীর ৪ হাজার সন্ন্যাসী, লেখক, সাংবাদিক, বিজ্ঞানী-সহ বিশিষ্টজনেরা।আরও পড়ুন:
রাম মন্দির ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, মন্দির উদ্বোধনে আমন্ত্রিত ৭ হাজারের বেশি। এর মধ্যে ৩ হাজার ভিআইপি। সেই সমস্ত করসেবকের পরিবারের সদস্যরা অতিথি হিসেবে থাকবেন, রাম মন্দির আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন:
ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, “৫০টি দেশের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মৃত ৫০ জন করসেবকের পরিবারের সদস্যরাও আমন্ত্রিত। এছাড়াও বিচারপতি, বিজ্ঞানী, সাংবাদিক, কবিরা এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। অনুষ্ঠানের আগে আমন্ত্রিতদের জন্য একটি লিঙ্ক শেয়ার করা হবে। একবার তারা লিঙ্কের সঙ্গে নিবন্ধন করলে একটি বার কোড তৈরি হবে। এই বার কোড এন্ট্রি পাস হিসাবে কাজ করবে।