পুবের কলম ওয়েবডেস্ক : মোটর বাইক দুর্ঘটনা বাড়ছে দিন দিন। ন’মাস থেকে চার বছর বয়সের শিশু মোটরসাইকেলে চড়লে পড়তেই হবে হেলমেট।এমনই আইন আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবারই আইনের খসড়া প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন:
বলা হয়েছে শিশুদের বসিয়ে সর্বোচ্চ ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে মোটরসাইকেল চালানো যাবে।
তাঁর বেশি নয়। এ ছাড়া শিশু আরোহীদের চালকের সঙ্গে বেঁধে রাখার জন্য ‘সেফটি হারনেস’ ব্যবহারও বাধ্যতামূলক করতে চাইছে কেন্দ্র। খসড়া আইনে বলা হয়েছে, শিশু আরোহীদের সুরক্ষার কথা মাথায় রেখে আইন ভঙ্গকারীদের এক হাজার টাকা জরিমানার পাশাপাশি তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।আরও পড়ুন:
খসড়া আইনে বলা হয়েছে ‘সেফটি হারনেস’ হতে হবে টেকসই ও হালকা। দেখতে হবে সেটা যেন সহজেই ছোট-বড় করা যায়।
ভাল মানের নাইলন দিয়ে তৈরি করতে ।মাল্টিফিলামেন্ট নাইলন হলে আরও ভাল।শিশু আরোহীর মাথায় সাধারণ মানের হেলমেট থাকলেও চলবে না। চাই আইএসআই মার্কযুক্ত হেলমেট।আরও পড়ুন:
ভারতে যত গাড়ি চলে তার তিন চতুর্থাংশই দু’চাকার গাড়ি।
কিন্তু অনেক সময়েই দেখা যায়, চালকরা হেলমেট পরলেও শিশুদের মাথা ফাঁকাই থাকে। অভিভাবকদের এই অভ্যাস বন্ধ করে শিশু আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় কেন্দ্র। ইতিমধ্যেই সেই আইনের খসড়া তৈরি হয়েছে।আরও পড়ুন:
১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইনে সংশোধন আনতে চেয়ে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক এই সংশোধনের প্রস্তাব এনেছে। জানা গিয়েছে, ২০২২ সাল থেকে নতুন বিধি কার্যকর করতে চায় নিতিন গডকড়ীর মন্ত্রক। আইন তৈরি হয়ে গেলে সব রাজ্যকেই সেই মতো নিয়ম বদলাতে হবে।