পুবের কলম,ওয়েবডেস্ক: মাওবাদীদের ২ হাজার টাকার নোট আদান-প্রদানে সাহায্য করার অভিযোগে গ্রেফতার ২ ব্যক্তি। জানা গেছে, ধৃতদের কাছ থেকে ২৭ লক্ষ ৬২ হাজার টাকা পাওয়া গেছে, যার মধ্যে বেশিরভাগ ২ হাজার টাকার নোট ছিল। বৃহস্পতিবার মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, অভিযুক্তদের নাম রহিত মাঙ্গু কোর্সা (২৪) ও বিপ্লব গিতিশ সিকদার (২৪)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২০০০ টাকা নোট প্রত্যাহারের পর মাওবাদীরা ক্রমাগত টাকা পরিবর্তনের চেষ্টা করছিল যা তাঁরা নানাবিধ কার্যক্রমের মাধ্যমে জোগাড় করেছিল।
আরও পড়ুন:
গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই যুবকের ওপর নজরদারি চালায়। তারপরেই পুলিশের সন্দেহ হয় মাওবাদীদের টাকা পরিবর্তনে সাহায্য করেন তাঁরা। তারপরেই তাঁদের তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশি করে তাদের কাছ থেকে ২৭.৬২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২. ১৪ লক্ষ মূল্যের ২০০০-এর ৬০৭টি নোট, ১৬.৩৬ লক্ষ মূল্যের ৫০০-এর ৩০৭২টি নোট এবং ১৪০০ মূল্যের ২০০ -এর ৭ টি নোট। তাদের উভয়ের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।