পারিজাত মোল্লা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত মামলার শুনানি চলে। কোন কোন প্রভাবশালী অভিযুক্ত ভর্তি রয়েছেন রাজ্যের সেরা এই সরকারি হাসপাতালে? তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:
অভিযুক্তদের কতদিন এবং কী ধরনের চিকিত্সা লাগবে?
সবটা রাজ্যকে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে বলে নির্দেশ জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এই অভিযুক্তদের কতদিন হাসপাতালে থাকতে হবে? সেটাই এসএসকেএম কে জানাতে হবে হলফনামায়। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ জানুয়ারি রয়েছে বলে জানা গেছে ।আরও পড়ুন:
উল্লেখ্য, এই হাসপাতালে অন্যদের জন্য বরাদ্দ বেডে চিকিত্সাধীন রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ।
সেই অভিযোগে মামলা দায়ের হয়। মামলাকারীর আইনজীবী এদিন এজলাসে জানান , “এসএসকেএম হাসপাতাল এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর সকলের সেফ জোন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের চিকিত্সা ব্যহত হচ্ছে।”আরও পড়ুন:
কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি-র তরফে এদিন আদালতে জানানো হয়, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠ স্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে।
মামলাকারীর তরফে অভিযোগ করা হয়, -'যাঁরা ভর্তি রয়েছেন, তাঁরা কেউ গুরতর অসুস্থ অবস্থায় নেই। ঘুরে ফিরে বেড়াচ্ছেন। প্রায় স্বাভাবিক জীবন যাপন করছেন'।তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, “এই ধরনের অভিযোগ সত্যি হলে, এটা মারাত্মক অভিযোগ।”আরও পড়ুন:
এসএসকেএমের ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট জমা দেবেন আগামী ২৪ জানুয়ারির মধ্যে। পাশাপাশি সব পক্ষকে হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। উল্লেখ্য, যে প্রভাবশালীদের ‘সেফ হোম’ হয়ে গিয়েছে, তা নিয়ে আগেও বিস্তর অভিযোগ তুলেছেন বিরোধীরা।বেশ কয়েকটি এই বিষয়ে মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে।