টানা তৃতীয়বারের জন্য অসমে সরকার গঠন করছে বিজেপি। আর সেই ধারাবাহিকতায় আজ, মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট রেকর্ড ১০২টি আসনে জয় পাওয়ার পর ফের অসমের ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবির।
২০১৬ সালে প্রথমবার কংগ্রেসকে পরাজিত করে অসমে ক্ষমতায় এসেছিল বিজেপি।
গত রবিবার আনুষ্ঠানিকভাবে এনডিএ-র পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হন হিমন্ত। এরপর রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান তিনি।
আরও পড়ুন:
আজ সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজের মাঠে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য।
আরও পড়ুন:
এছাড়াও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে সদ্য শপথ নেওয়া বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।