০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জমিয়তে উলামায়ে হিন্দের আশা– আফগানিস্তানের নতুন শাসকরা ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবে

পুবের কলম ওয়েবডেস্কঃতালিবানদের উচিত মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানো। জমিয়তে উলামায়ে হিন্দের একটি গোষ্ঠীর সভাপতি মাওলানা মাহমুদ মাদানি শনিবার এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন– তারা আশা করে যে তালিবানরা আফগান জনগণের মানবাধিকারকে সম্মান করবে এবং নিশ্চিত করবে যে আফগানিস্তানকে কোন জাতি বা অন্য দেশকে টার্গেট করার জন্য ব্যবহার করতে দেবে না। এক বিবৃতি জারি করে জমিয়তে উলামায়ে হিন্দের কার্যনির্বাহী কমিটি আশা প্রকাশ করে– দেশের বর্তমান ‘তালিবান’ কর্মকর্তারা– যারা দেশকে বিদেশি হস্তক্ষেপ এবং বিদেশি শক্তির উপস্থিতি থেকে মুক্ত করেছেন কয়েক দশকের সংগ্রাম এবং বিশাল ত্যাগের পর– তারা মানুষের মানবাধিকারকে ইসলামী মূল্যবোধের আলোকে সম্মান করবে এবং নবী সা.-এর ঐতিহ্য মেনে দেশ শাসন করবে।

জমিয়ত এটাও আশা করে যে আফগানিস্তানের নতুন শাসকরা সব দেশের সঙ্গে– বিশেষ করে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবে এবং তারা তাদের মাটি কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। নতুন আফগানিস্তান তৈরিতে তারা সবার সাহায্য নেবে।

বিবৃতিতে জমিয়ত আফগানিস্তান ছাড়াও দেশের কৃষকদের কথা তুলে ধরেছে। কৃষকদের আন্দোলনের পিছনেও তাদের সমর্থন আছে বলেও জমিয়তে উলেমায়ে হিন্দ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে– বর্তমান সরকার কৃষকদের দাবি না মেনে নিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জমিয়তে উলামায়ে হিন্দের আশা– আফগানিস্তানের নতুন শাসকরা ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার