পুবের কলম,ওয়েবডেস্ক: নুহের পর এবার হরিয়ানার পানিপথ। পানিপথের সমালখায় উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। তিরঙ্গা যাত্রায় অংশ নেওয়া কয়েকশো মানুষ জবরদস্তি মসজিদে ঢুকে হিন্দুত্ববাদী স্লোগান দিতে শুরু করে। এরপরই এলাকায় উত্তেজনা তৈরি হয়। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গেলে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।
ভিডিয়োতে কয়েকজন যুবক তিরঙ্গা এবং ভগোয়া ঝাণ্ডা নিয়ে মসজিদে প্রবেশ করে হিন্দুত্ববাদী স্লোগান দিতে দেখা যায়। ভিডিয়ো অনুযায়ী, বাইকে তিরঙ্গা যাত্রা র্যালির কয়েকশো জনতা সরায় মহল্লার একটি মসজিদের মুখ্য দ্বারে ভিড় করতে শুরু করে। এরমধ্যেই বেশ কয়েকজন জোর করে মসজিদের ভিতরেও প্রবেশ করে। এরপর পুলিশ ঘটনাস্থলে এলে এরা মসজিদ থেকে বেরিয়ে আসে। এদের বেশ কয়েকজন মসজিদে প্রবেশ করে হিন্দুত্ববাদী স্লোগান দেয় বলে অভিযোগ। মসজিদে উপস্থিত মুসলিমরা কোনও বিরোধ না করে পুলিশে ফোন করেন। এই ঘটনার পর সাজিদ, শারিফ, জুলফান এবং ইমরান পুলিশে ফোন করে। মুসলিম সম্প্রদায়ের দাবি মসজিদে জবরদস্তি প্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে কঠোর শাস্তি। সমালখার বাসিন্দা গফফর জানান, গেরুয়া ঝাণ্ডা নিয়ে বেশ কিছু মানুষ জবরদস্তি মসজিদে প্রবেশ করে এবং উসকানিমূলক স্লোগান দিতে থাকে। তিনি জানান মসজিদে যখন হিন্দুত্ববাদীরা প্রবেশ করে তখন মসজিদে তিনজনই ছিলেন। এরা বিতর্কে না গিয়ে পুলিশে ফোন করে। পুলিশ ঘটনাস্থলে আসার পর তারা বেরিয়ে যায়। পানিপতের পুলিশ আধিকারিক অজিত সিংহ শেখাওয়াত জানান, ‘আমরা অভিযোগের তদন্ত করছি, দোষীসাব্যস্ত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ সমালখা থানার ওসি জানান আমরা এফআইআর রুজু করেছি। মসজিদের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় যে কেউ অভিযুক্ত হোক, তাকে রেয়াত করা হবে না।তিরঙ্গা নিয়ে জোর করে মসজিদে প্রবেশ হিন্দুত্ববাহিনীর
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৩, ১৩:৪৩
আরও খবর
বাবার টাকায় নয়, বৃত্তিতেই আমেরিকায় পড়াশোনা: আরটিআইয়ের জবাবে নথি প্রকাশ ‘ককরোচ’ প্রতিষ্ঠাতা অভিজিতের
রাইফেল ছিনিয়ে পুলিশের ওপর গুলি, পাল্টা এনকাউন্টারে নিহত ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহা
মধ্যরাতে ট্রেনের ইঞ্জিনে আগুন, বিহারের সিমরি বখতিয়ারপুর স্টেশনে আতঙ্ক
পাক জঙ্গিদের নিশানায় খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তড়িঘড়ি দেওয়া হল বুলেটপ্রুফ গাড়ি
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
তিন মাসের উৎকণ্ঠার অবসান, কেন্দ্র সরকারের হস্তক্ষেপে ইরান থেকে দেশে ফিরলেন ৫০ জন শিখ
তিন মাসের উৎকণ্ঠার অবসান, কেন্দ্র সরকারের হস্তক্ষেপে ইরান থেকে দেশে ফিরলেন ৫০ জন শিখ
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাস্তায় নির্মাণসামগ্রী বা বেআইনি পার্কিং করলেই কড়া জরিমানা, নাগরিক বিধি নিয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের
রাস্তায় নির্মাণসামগ্রী বা বেআইনি পার্কিং করলেই কড়া জরিমানা, নাগরিক বিধি নিয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের
দলের একাংশকে কড়া বার্তা, তোলাবাজি রুখতে সরব দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য
দলের একাংশকে কড়া বার্তা, তোলাবাজি রুখতে সরব দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’