আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রাতের কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌড়াত্ম। যাদবপুরের বাপুজিনগরে হিট এন্ড রানের বলি ১, জখম আরও অনেকেই গুরুতর জখম হয়েছেন।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শনিবার সন্ধ্যায় বেপরোয়া গতিতে গাড়িটি যাদবপুর থেকে বাঘাযতীনের দিকে যাচ্ছিল। এই সময় গাড়িটি একের পর এক দোকানে ধাক্কা মারতে থাকে।
এই সময় গাড়ির সামনে এসে পড়ে একটা বাইক। ভারসাম্য হারিয়ে ওই গাড়ির সামনে পড়ে যান চালক। মাথার ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর।আরও পড়ুন:
দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন জখম হয়েছেন বলেই খবর। তাঁরা বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, ওই গাড়ির চালক এবং আরোহীরা প্রত্যেকেই মদ্যপ ছিল। গাড়ির ভিতরেই চলছিল মদ্যপানের আসর।
আরও পড়ুন:
যদিও পুলিশের দাবি ওই গাড়ির মধ্যে থেকে কোন মদের বোতল পাওয়া যায়নি।গাড়িচালক এবং আরোহীদের আটক করেছে করেছে পুলিশ।( ছবি প্রতীকী)
আরও পড়ুন: