পুবের কলম ওয়েবডেস্কঃ অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কানাডা। দেশটিতে প্রখর দাবদাহ কমার কোনও লক্ষণ নেই। এদিকে বিভিন্ন গ্রাম্য অঞ্চলকে গ্রাস চলেছে দাবানলের লেলিহান শিখা। তীব্র গরমে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৯ জনে। কর্তৃপক্ষ বলছে– অতিরিক্ত তাপমাত্রায় মৃত্যুর হার আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে।
রেকর্ড ভাঙা তাপমাত্রায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। চলতি সপ্তাহে দেশটিতে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পরিস্থিতি সবচেয়ে নাজুক। সেখানকার প্রধান লিসা লাপয়েন্তে শুক্রবার বাসিন্দাদের বলেন– ‘অনুগ্রহ করে পরিবার– বন্ধুবান্ধব– প্রতিবেশী এবং বিশেষ করে যারা একা থাকেন তাদের খোজ নিন।’ তাপদাহের মধ্যেই যুক্ত হয়েছে দাবানল। এতে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন। কলম্বিয়ার ফায়ার সার্ভিস একাধিক দাবানলের কথা জানিয়েছে। দমকল বাহিনীর মুখপাত্র এরিক বার্গ জানিয়েছেন– ‘নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়ছে দাবানল। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।‘ হিট ডোম’এর প্রভাবে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বায়ুমণ্ডলে সাগরের উষ্ণ বায়ু আটকে পড়লে যে উচ্চচাপ তৈরি হয় তাকে ’হিট ডোম’ বলা হয়। মারাত্মক এই তাপদাহের কারণে মৃত্যুমিছিল দেখছে কানাডা।প্রখর তাপে ঝলসে যাচ্ছে কানাডা, মৃত্যু বেড়ে ৭১৯
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
৩ জুলাই ২০২১, ১২:১৯
আরও খবর
বাড়ছে বিশ্বকাপ ফুটবলের টিকিটের মুল্য, কত? জানলে চমকে যাবেন!
Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france
কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের
দাবানল: কানাডার দুই প্রদেশে জরুরি অবস্থা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের