আরও পড়ুন:
আইভি আদক, হাওড়াঃ হাওড়ার নাজিরগঞ্জের 'হুগলি কোচিন শিপ ইয়ার্ড', অত্যাধুনিক জাহাজ নির্মাণকেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন কেন্দ্রের জাহাজ, বন্দর ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রাজ্যে কোচিন শিপ ইয়ার্ডের নতুন জাহাজ নির্মাণকেন্দ্র মঙ্গলবার থেকেই চালু হয়েছে। কলকাতার হুগলি নদীর তীরে এই ধরনের অত্যাধুনিক জাহাজ নির্মাণ কেন্দ্র গড়ে ওঠায় তিনি সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, এই কেন্দ্র জাতীয় নৌপথের পাশাপাশি অভ্যন্তরীণ জল পরিবহনের উন্নয়নেও উচ্চ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জলযানের প্রয়োজনীয়তা পূরণ করবে।
উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও জল পরিবহন সংযোগের জন্য লাভজনক হবে।আরও পড়ুন:
ইয়ার্ডটি শুধুমাত্র নিকটবর্তী অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নকে সক্ষম করবে না, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের পাশাপাশি এমএসএমই এবং অনুসারী শিল্পগুলির উন্নয়ন হবে। আগামী দিনে এই নির্মাণ কেন্দ্র কোচিন শিপ ইয়ার্ডকে অনুসরণ করবে এবং তার গৌরবময় উত্তরাধিকার গড়ে তুলবে এবং প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ করবে বলে মন্ত্রী আশাবাদী।
আরও পড়ুন:
প্রসঙ্গত, নাজিরগঞ্জে ২০০ বছরের পুরোনো হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড সংস্থাকে পুনরুজ্জীবিত করে হুগলি কোচিন শিপ ইয়ার্ড গড়ে তোলা হয়েছে। এই সংস্থা দেশীয় প্রযুক্তিতে পরিবেশবান্ধব জলযান,বিদ্যুৎ চালিত জলযান, উপকূল এবং অভ্যন্তরীণ নদীপথের জলযান কন্টেনার জলযান, গভীর সমুদ্রে মাছ ধরার ভেসেল তৈরি করবে।
আরও পড়ুন: