নিউইয়র্ক, ৩১ অক্টোবর: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর। ব্যালট বক্সে আগুনসহ এরইমধ্যে অনাকাঙ্খিত কিছু ঘটনার খবর পাওয়া গেছে। নির্বাচনী ডামাডোলের মধ্যে এবার নিউইয়র্কে এক বন্দুক হামলায় নিহত হয়েছেন ৩ জন। ব্রঙ্কসে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন।
আরও পড়ুন:
ব্রঙ্কস নিউইয়র্কের একটি কাউন্টি। তবে এ ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, তা জানা যায়নি। স্থানীয় সময় বুধবার রাত ৮টার দিকে লংউড বিভাগের অ্যাভিনিউ সেন্ট জন-এর কাছে দক্ষিণ বুলেভার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ৩৪ বছর বয়সী পুরুষ এবং আর একজন ৬৭ বছর বয়সী নারী রয়েছেন, যাদের মাথায় গুলি করা হয়েছে।
আরও পড়ুন:
হামলার তৃতীয় শিকার ৫৭ বছর বয়সী এক ব্যক্তি। তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়েছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থলে একটি বন্দুক পাওয়ার কথা জানিয়েছেন তদন্তকারীরা। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।