প্রীতম কোলে, হাওড়া: হাওড়া শালিমার বার্জার রং কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। রং কারখানায় প্রচুর শ্রমিক তখন কাজ করছিল সেই সময় হঠাৎ করে রং তৈরি বয়লার বাস্ট করে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় কর্মরত শ্রমিক আগুনের লেলিহান শিখায় আহত হয়। তাড়াহুড়ো করে বেড়াতে গিয়ে বেশ কিছু শ্রমিক আহত হয়েছে। প্রায় ২৫  থেকে ৩০ জন জখম হয়েছে।

ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাওড়ায় শালিমার বার্জার রং কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ প্রায় ৩০ শ্রমিক

পাশের একটি বহুতল বিল্ডিংয়ের মানুষজন কালো ধোঁয়া এবং আগুনের জেরে অসুস্থ হয়ে পড়ে কোনরকমে গুরুত্বপূর্ণ নথি এবং গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তায় নেমে পড়েন দমকল কর্মী এবং বি গার্ডেন থানার পুলিশ এলাকা খালি করে দেয়।

হাওড়ায় শালিমার বার্জার রং কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ প্রায় ৩০ শ্রমিক

আহত সকলকে হাওড়া হাসপাতাল এবং কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘন জনবসতি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রচুর দাহ্য বস্তু থাকায় এবং রং তৈরি সরঞ্জাম থাকায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখে কারখানার মালিক।