https://twitter.com/teamnegotium/status/1539545488738856961?s=20&t=QmhY21t33ktJQzvv8AVv4w
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ কম্বলে জড়ানো শয়ে শয়ে মৃতদেহ ,আফগানিস্থান যেন মৃত্যুপুরী। চারদিকে স্বজনহারানোর আর্তনাদ। ভূমিকম্পের তান্ডবে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে ঘরবাড়ি। উদ্ধার কাজ শুরু হয়েছে, কিন্তু ধ্বংসস্তুপের তলায় আটকে বহু।
ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।আরও পড়ুন:
আফগান সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক হেদায়াতুল্লা পাক্তিন জানিয়েছেন আফগানিস্তানের পূর্ব প্রান্তের পাকতিকা প্রদেশে যেখানে এই ভূমিকম্প হয়েছে সেখানের মানুষ অত্যন্ত দরিদ্র। যেখানে পাকা বাড়ি অত্যন্ত দুর্লভ। সেখানের মানুষ কাদা, পাথর ইত্যাদি দিয়েই বাড়ি বানাতে অভস্থ্য। এই বাড়িগুলি প্রায় সবই মাটিতে মিশে গিয়েছে।
আরও পড়ুন:
হেলিকপ্টারে করে প্রত্যন্ত এলাকায় উদ্ধারকার্য চালানো হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
আরও পড়ুন:
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী শরাফুদ্দিন মুসলিম সাংবাদিকদের জানিয়েছেন যে অন্তত ১০০০ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৫০০ জন আহত হয়েছেন।তালেবান নেতা হিবাতুল্লা আখুন্দজাদা বলেছেন, শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।
আরও পড়ুন:
আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে ৫০০ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খোস্ত এবং নানগড়হার প্রদেশেও অনেকের মৃত্যু হয়েছে বলে খবর। সংখ্যা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৮৮ কিমি দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। মাটি থেকে ৫১ কিমি গভীরে কম্পনের কেন্দ্রস্থল। ঘন জনবসতিপূর্ণ এলাকা বলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।আরও পড়ুন: