পুবের কলম, ওয়েবডেস্ক: মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আশক্তি থাকে। তবে মাত্রাছাড়া আশক্তির জন্য বিবাহবিচ্ছেদ! সেই রকমই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। স্বামীর অভিযোগ, স্ত্রী অস্বাভাবিক রকমের কুরকুরের প্রতি আশক্তি, সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন বচসা লেগেই থাকত। সম্প্রতিই চিপসের প্যাকেট নিয়ে ফের বচসা বাঁধে।
আরও পড়ুন:
কুরকুরে খেতে ভালোবাসেন স্ত্রী। প্রতিদিনই তার চাই সেই কুরকুরে। বলে দেওয়ার পরেও কুরকুরে আনতে ভুলে যান স্বামী। তার পরেই ঘটে মারাত্মক ঘটনা। রাগে অগ্নিশর্মা হয়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী।
এখানেই ক্ষান্ত হননি। পুলিশে অভিযোগ জানিয়ে, ডিভোর্স চেয়ে বসলেন স্ত্রী। তবে যুবতীর অভিযোগ শুনে আকাশ থেকে পড়েছে পুলিশ।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুরকুরে আনতে ভুলে যান স্বামী। আর সেই নিয়েই শুরু হয় তুমুল বচসা।
আরও পড়ুন:
এদিকে স্বামীর অভিযোগ, স্ত্রী অস্বাভাবিক রকমের আশক্ত কুরকুরে-তে। রোজ তাঁর ৫ টাকার এক প্যাকেট কুরকুরে চাই-ই চাই। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন বচসা লেগে থাকত। তবে স্ত্রী'র অভিযোগ, স্বামী তাকে শারীরিক নির্যাতন করেছে।
আরও পড়ুন:
দুবছর হল বিয়ে হয়েছে ওই দম্পতির। পুলিশ দুজনকেই ফ্যামিলি কাউন্সেলিংয়ে পাঠিয়েছে।
আরও পড়ুন: