পুবের কলম ওয়েবডেস্কঃ ১৮ মে হাত ছেড়েছিলেন, তারপর থেকেই জল্পনা ছিল হার্দিক প্যাটেল বিজেপিতে যোগ দিতে চলেছেন। শেষ  পর্যন্ত সমস্ত জল্পনা সত্যি করে বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন পাতিদার আন্দোলন করে সংবাদ শিরোনামে আসা ২৮ বছরের এই তরুণ রাজনীতিবিদ।

https://twitter.com/HardikPatel_/status/1470989640106758144?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1470989640106758144%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fgujarat-leader-hardik-patel-joins-bjp-days-after-quitting-congress-3031489

বিজেপিতে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার একটি ট্যুইটও করেন হার্দিক। তাতে তিনি লেখেন।

“জাতীয়, আঞ্চলিক এবং সামাজিক স্বার্থে আমি একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জাতীয় সেবার বিশাল  কাজে আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে কাজ করব।’’

এরপর বৃহস্পতিবার গান্ধিনগরে দলের রাজ্য দফতরে বিজেপি আনুষ্ঠানিক ভাবে যোগ দেন হার্দিক। তাঁকে  দলে স্বাগত জানান গুজরাত বিজেপির সভাপতি সিআর পাতিল ও গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল।

একসময় ২০১৫ থেকে ২০১৯ পাতিদার আন্দোলনের নেতৃত্ব দিয়ে গুজরাত কাঁপিয়ে ছিলেন তিনি।

  সেই সময়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক শ্লেষ্মাত্বক মন্তব্যও করেন তিনি। এরপর কংগ্রেসে যোগ দেন হার্দিক। ২০১৯ সালে তিনি কংগ্রেসে যোগ দিলেও মাত্র তিনবছরের  মধ্যে মোহভঙ্গ হয় হার্দিকের। রাহুল গান্ধির প্রচেষ্টাও তাঁকে ধরে রাখতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে গেরুয়া শিবিরের হয়ে নিজের সেকেন্ড ইনিংস শুরু করলেন এই পাতিদার নেতা।