পুবের কলম প্রতিবেদক: রবিবার কলকাতার মিল্লি আল আমীন গার্লস কলেজে স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুসলিম এডুকেশন ট্রাস্ট (এমইzটি অর্থাৎ মেট) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমামে ঈদাইন ক্কারী ফজলুর রহমান, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, মাওলানা শফিক কাসেমী, আনোয়ার প্রেমী, ডা. আসিফ আক্তার, মেট-এর কো-অর্ডিনেটর গোলাম মুহাম্মদ, সমাজসেবী উজমা আলম, কামরুদ্দিন মল্লিক, খাজা আহমেদ হোসেন প্রমুখ।
আরও পড়ুন:
বিশ্বে মুসলিমদের অবস্থান এবং কী করণীয়, সে-প্রসঙ্গে বলতে গিয়ে আহমদ হাসান ইমরান বলেন, মুসলিমরা অবক্ষয়ের মধ্যে রয়েছেন। মুসলিমদের সঠিক পথ বেছে চলতে হবে। নিয়মিত কুরআন চর্চার মধ্যে থাকতে হবে।
বিজ্ঞান ও বিভিন্ন পাঠ্যের উৎস সম্পর্কে তাঁর বক্তব্য, কেমিস্ট্রি, মহাকাশ, গণিত, অ্যালজেব্রা, চিকিৎসা শাস্ত্রে মুসলিমরাই পায়োনিয়ার বা পথিকৃৎ। মুসলিমরাই বিজ্ঞান শিখিয়েছে বিশ্বকে। কিন্তু এখন সেগুলো নিয়ে চর্চা করা হয় না।আরও পড়ুন:
জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তাঁর বক্তব্য, নিজের উন্নতির জন্য বই পড়তে হবে। জানতে হবে এবং অপরকে জানানোর চেষ্টা করতে হবে।
বিশ্বের মুসলিমদের উন্নতি প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম ধর্মাবলম্বী মানুষরাও এগিয়ে যাচ্ছে। ইসলাম ধর্মের ২ জনকে এবার নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে একজন ইরানের এবং অন্যজন তিউনিশিয়ান-আমেরিকান।আরও পড়ুন:
এদিন আহমদ হাসান ইমরান ফিলিস্তিনের উপর যায়নবাদী ইসরাইলের আক্রমণের নিন্দা জানিয়ে বলেন, বিশ্বের দুর্বল ও নিপীড়িত একটি দেশের উপর আক্রমণ করা হচ্ছে।
আরও পড়ুন:
শুধু আক্রমণ নয়, ফিলিস্তিনিরা যাতে খাবার পানীয় জল না পায়, তার জন্য সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরাইল।
ইলেকট্রিসিটি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ইনসাফের আশায় হামাস লড়ে যাচ্ছে। এটা হঠাৎ কোনও সমস্যা নয়। ১৯৪৮ সালে ইসরাইলকে সৃষ্টি করা হয় অবৈধভাবে ফিলিস্তিনি ভূমি দখল করে। তারপর থেকেই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চলছে। ৪ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, মুসলিম এডুকেশন ট্রাস্ট আয়োজিত স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে ৩০ জনকে ৯ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রতি তিন মাস পর পর তিন হাজার টাকা করে এই স্কলারশিপ প্রদান করা হবে বলে জানান এমইটি-এর কো-অর্ডিনেটর গোলাম মুহাম্মদ।
আরও পড়ুন: