পুবের কলম, ওয়েবডেস্ক : দুর্নীতি, নারী নির্যাতন নিয়ে রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলট সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের চিতোরগড়ে বিধানসভা ভোটের প্রচার করতে এসে মোদি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই প্রশ্নপত্র ফাঁস মাফিয়াদের দুর্নীতির পর্দা ফাঁস করবেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। উন্নয়নের ডালি হাতে নিয়ে ৪ রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী। সোমবার চিতোরগড় থেকেই রাজস্থানের গেহলট সরকারকে দুর্নীতিবাজ ইস্যুতে বেঁধেন তিনি।
মোদি বলেন, অপরাধ, দাঙ্গা, নারী নির্যাতন, দলিত থেকে শুরু করে পিছিয়ে পড়া শ্রেণির উপরে অত্যাচারের তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থানের নাম।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী বলেন, দেশের কোনও জায়গায় মেয়েদের উপর অত্যাচারের ঘটনা শুনলেই তাঁর মন ভারাক্রান্ত হয়ে ওঠে। কিন্তু কংগ্রেস রাজস্থানে মেয়েদের উপর নির্যাতনকে ঐতিহ্যের পর্যায়ে নিয়ে গেছে। মোদি এদিন রাজস্থানবাসীকে আশ্বস্ত করে বলেন, কংগ্রেস সরকার যে প্রকল্পগুলি এখানে চালু করেছিল, বিজেপি ক্ষমতায় এলে সেই প্রকল্পগুলি চালু থাকবে। বিজেপির লক্ষ্য হবে, রাজ্যের আরও উন্নয়ন। মোদি তীব্র আক্রমণের সুরে বলেন, কংগ্রেস জানে যে তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই দুর্নীতিবাজ, প্রশ্নপত্র ফাঁস মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে