পুবের কলম, ওয়েবডেস্ক: উদয়পুরের ঘটনায় ভিএইচপির তরফে একটি উস্কানিমূলক মন্তব্য সামনে এসেছে। ভিএইচপি মন্ত্রী ডঃ রাজকমল গুপ্তা একটি সাংবাদিক সম্মেলনে বলেন যে "কেউ যদি আমাদের একজনকে হত্যা করে তবে আমরা তাদের ১০ জনকে হত্যা করব।
আরও পড়ুন:
উল্লেখ্য যে, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে সমর্থন করায় কানাইয়া লালকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই গোস মহম্মদ ও রিয়াজ আখতারি নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
অভিযোগ, পোশাক তৈরির কথা বলে তারা কানাইয়া লালের দোকানে আসে।
তারপরই তারা নিজমূর্তি ধারণ করে। কানাইয়াকে হত্যার অভিযোগের পাশাপাশি গোটা ঘটনা মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ।আরও পড়ুন:
মানুষ কানহাইয়ালালের খুনিদের কঠোরতম শাস্তির দাবি করছে। আর এদিকে উদয়পুরের ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) পক্ষ থেকে একটি উস্কানিমূলক বক্তব্য সামনে এসেছে। ভিএইচপি মন্ত্রী ডাঃ রাজকমল গুপ্তা একটি সাংবাদিক সম্মেলনে বলেন যে "কেউ যদি এখানে আমাদের একজনকে হত্যা করে তবে আমরা তাদের ১০ জনকে হত্যা করব।
"আরও পড়ুন:
এই প্রেস কনফারেন্সটি মোরাদাবাদের সিভিল লাইনে হয়েছিল যেখানে ভিএইচপির আরও অনেক পদাধিকারী উপস্থিত ছিলেন। ভিএইচপি নেতা সাংবাদিকদের বলেন যে, বিভিন্ন রাজ্যে যেভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছে, উত্তরপ্রদেশে যদি কেউ একজন হিন্দুকে হত্যা করে তবে আমরা তাদের ১০ জনকে হত্যা করব। তিনি আরও বলেন, দেশের কোনও হিন্দুকে যে কোনও জায়গা থেকে হুমকি দেওয়া হলে বজরং দল এবং ভিএইচপি কর্মীদের কাছে অভিযোগ করুন। এ জন্য বিভিন্ন প্রদেশ থেকে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। মোরাদাবাদ ছাড়াও প্রয়াগরাজেও ভিএইচপি-র সাংবাদিক সম্মেলন হয়েছিল।
আরও পড়ুন:
ভিএইচপির আঞ্চলিক সংগঠন মন্ত্রী (পূর্ব উত্তর প্রদেশ) গজেন্দ্র এখানে সাংবাদিকদের বলেন যে এই ঘটনার মাধ্যমে উদার চিন্তার স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এছাড়াও তিনি বলেন, হুমকির শিকার ব্যক্তিদের অবিলম্বে এগিয়ে এসে স্থানীয় পুলিশকে জানাতে হবে এবং অভিযোগ দায়ের করতে হবে। প্রসঙ্গত, রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়ালাল হত্যার পরে, এখন বিশ্ব হিন্দু পরিষদ সারা দেশে হিন্দুদের সাহায্য করার জন্য কিছু হেল্পলাইন নম্বর জারি করেছে।
আরও পড়ুন:
অন্যদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে বোরেলির ওলামারা ফতোয়া দিয়েছেন, রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়ালাল হত্যার দায়ে অভিযুক্ত দুই অভিযুক্ত গোস মহম্মদ এবং রিয়াজ আখতারির বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন দরগাহ আলা হযরতের সঙ্গে যুক্ত ওলামারা।
আরও পড়ুন:
তানজিমে উলামায়ে ইসলামের জাতীয় সাধারণ সম্পাদক মাওলানা শাহাবুদ্দিন রাজভি বলেন, আমরা উদয়পুরের ঘটনার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, কাউকে হত্যা বা হত্যার হুমকি দিলে তা শরীয়তে নাজায়েজ। দেশের আইনের উচিত তাকে কঠোর শাস্তি দেওয়া।