পুবের কলম ওয়েবডেস্কঃ জয়পুরের জামিয়াতুল হিদায়া (হিদায়া বিশ্ববিদ্যালয়)-তে ইফতা বিভাগ শুরু হয়েছে৷ রবিবার অনলাইন ক্লাসের মাধ্যমে এক বছরের ইফতা কোর্সের উদ্বোধন করা হয়েছে। ইসলামি শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় ফতোয়া তথা নির্দেশাবলি শেখানো হবে এতে৷ সাধারণত নানা সমস্যার ইসলামি সমাধান দিয়ে থাকে ইফতা বিভাগ৷ অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের (এআইএমপিএলবি) সভাপতি মাওলানা রাবে হুসাইনি সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি ছিলেন এআইএমপিএলবি-র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি।
আরও পড়ুন:
লখনউয়ের নাদওয়াতুল ওলামার হাদিস ও আইনশাস্ত্রের অধ্যাপক মাওলানা মুফতি আতিক আহমদ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জয়পুরের জামিয়াতুল হিদায়ার রেক্টর মাওলানা ফজলুর রহিম মুজাদ্দিদি অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। এছাড়াও এই ভার্চুয়াল অনুষ্ঠানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, কাতার, ওমান, আমেরিকা, পর্তুগাল, কানাডার আলেমরা উপস্থিত ছিলেন৷আরও পড়ুন:
মাওলানা রাবে নদভী তার সভাপতির ভাষণে বলেন, আমাদের এমন স্কলারদের খুবই প্রয়োজন যারা শুধু ইসলাম ধর্মের চেতনা সঠিকভাবে বুঝতে পারে তা-ই নয় বরং ইসলামকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে। হিদায়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার প্রশংসা করতে গিয়ে বলেন, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে এখানে৷ এই বিশ্ববিদ্যালয় শুরু থেকেই আধুনিক এবং ধর্মীয় শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম নিয়ে এগিয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহিম মুজাদ্দিদি ছিলেন সেই ব্যক্তিত্বদের মধ্যে একজন, যিনি আসন্ন বিপদ অনুধাবন করে এই দিকে পদক্ষেপ নিয়েছিলেন। তিনি আরও বলেন, ইফতা হল মুসলিম বিশ্ব তথা সমাজের ব্যাখ্যাদানকারী৷ এই বিভাগে এমন মুফতি গড়ে ওঠা উচিত যারা শুধু ধর্মীয় চেতনা ও ইসলামের চেতনাকেই বোঝেন না, এর সঙ্গে সঙ্গে বরং ধর্ম থেকে বিচ্ছিন্ন উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারবেন এবং সঠিকভাবে গাইড করতে পারবেন।