পুবের কলম প্রতিবেদক: রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান হিসাবে আগেই তাঁর নাম ঘোষণা করেছিল রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর।

রাজ্য সংখ্যালঘু কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন ইমরান

শুক্রবার সেই দায়িত্বপদ গ্রহণ করলেন কমিশনের নয়া চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। সাবেক সাংসদ ও পুবের কলম-এর সম্পাদকের হাতে সরকারিভাবে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব বুঝিয়ে দেন কমিশনের মেম্বার-সেক্রেটারি ও সংখ্যালঘু দফতরের বিশেষ সচিব শাকিল আহমেদ।

রাজ্য সংখ্যালঘু কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন ইমরান

এই কার্য সম্পাদনের আগে কমিশন ও বিশিষ্টজনদের তরফে আহমদ হাসান ইমরানকে সংবর্ধিত করা হয়। কলকাতা ও বিভিন্ন জেলার বিশিষ্টজন এবং বহু সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা ইমরানকে উত্তরীয়,  পুষ্পস্তবক, মিষ্টান্ন ইত্যাদি দিয়ে অভিনন্দন জানান।

রাজ্য সংখ্যালঘু কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন ইমরান

সুদূর বর্ধমান থেকে ইমরানকে শুভেচ্ছা জানাতে সেছিলেন সমাজসেবী সফিকুল ইসলাম দুলাল।

তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন,  একজন যোগ্য ও সমাজ সচেতন মানুষকে কমিশনের চেয়ারম্যান হিসাবে পেয়ে আমরা আনন্দিত।

রাজ্য সংখ্যালঘু কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন ইমরান

একইভাবে আহমদ হাসান ইমরানকে শুভেচ্ছা জানান এবং সংবর্ধিত করেন তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেম ফারহাদ,  চম্পক নাগ,  আবু সুফিয়ান পাইক,  নুরুল হক,  সাহাবুদ্দিন চৌধুরি,  হাফিজুর রহমান। তাঁদের আশা নয়া চেয়ারম্যান কমিশনের কাজকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন।

রাজ্য সংখ্যালঘু কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন ইমরান

আহমদ হাসান ইমরানকে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা এহতেশামুল হক, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সহ-সভাপতি বিজলি রহমান, ক্যাথলিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাঞ্জেলিনা ম্যান্টোস জাসনানি। সকলেই সম্মিলিত উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায় ও রাজ্যের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

https://www.youtube.com/watch?

v=IZGzNvmRjpM

রাজ্য সংখ্যালঘু কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন ইমরান

এছাড়াও এ দিন আহমদ হাসান ইমরানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংবর্ধনা দেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী আমিনুদ্দিন সিদ্দিকী,  হাজি ফাউন্ডেশনের মোক্তার আলি,  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আতাউর রহমান,  সমাজসেবী মুরশেদ মোল্লা প্রমুখ।

রাজ্য সংখ্যালঘু কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন ইমরান

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আহমদ হাসান ইমরান বলেন,  আমাকে বড় দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আমি শুকরিয়া জানাচ্ছি। আমি নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করব। শুধু সংখ্যালঘু নয়, সংখ্যাগুরুদের জন্যেও রাজ্য সরকার সমানভাবে উন্নয়নমূলক কাজ করছে,  সেগুলির সুবিধা যাতে সবার কাছে পৌঁছায় তার জন্য সব সম্প্রদায়কে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। সংখ্যালঘুদের সমস্যা সংক্রান্ত বিষয় যা কমিশনের এক্তিয়ারে আছে তা শুনতে বিশেষ সেল খোলার কথাও জানান ইমরান।

রাজ্য সংখ্যালঘু কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন ইমরান

অন্যদিকে, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়ায়েজুল হক বলেন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমরান সাহেবকে সম্মান দিয়েছেন। ইমরান ভাই সমস্ত সম্প্রদায়ের কাছে পরিচিত মুখ। তিনি দক্ষ মানুষ। সবাইকে নিয়ে আগামীকে আরও ভালো কাজ হবে কমিশনে। তিনি আশা ব্যক্ত করে বলেন, কমিশন সংখ্যালঘুদের আর্থ-সামাজিক গবেষণা-সংক্রান্ত দিকে নজর দেবে। এ নিয়ে ইমরান সাহেবকে তিনি বিশেষ অনুরোধ জানান। একই অনুরোধ রাখেন বিশিষ্ট সাংবাদিক শাকিল আফরোজ ও অন্যান্যরা।

রাজ্য সংখ্যালঘু কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন ইমরান

অনুষ্ঠানে কমিশনের কাজ ও বিগত দিনের নানান দিক নিয়ে আলোকপাত করেন মেম্বার-সেক্রেটারি আইএএস শাকিল আহমেদ। তিনি জানান, সংখ্যালঘুদের উন্নয়নমূলক প্রকল্প যা সরকারের রয়েছে সেগুলি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা,  কোথাও বঞ্চনামূলক অভিযোগ থাকলে তার নিষ্পত্তির কাজ করে কমিশন।