পুবের কলম ওয়েবডেস্কঃ একসঙ্গে বিষ খেয়েছিল ৬ জন কিশোরী। শুক্রবার বিহারের ঔরঙ্গাবাদে ঘটে এই মর্মান্তিক ঘটনা। এরমধ্যে মৃত্যু হয়েছে তিন কিশোরীর। মৃত তিন কিশোরীর নাম নীলম কুমারী, কাজল কুমারী এবং আনিশা কুমারী। এই কিশোরীদের সকলের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। এই কিশোরীরা সকলেই বিহারের ঔরঙ্গাবাদের চিরাইলা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
আত্মহননের উদ্দেশ্যেই এই ৬ জন বিষ খেয়েছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা। এই ৬ জনের মধ্যে ২ জন আপাতত বিপদমুক্ত হলেও হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তারা। একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। মৃত্যু হয়েছে তিনজনের। রাফিগঞ্জের পুলিশ ইন্সপেক্টর, এম কে চৌধুরী, এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন:
এই কিশোরীদের সবাইকে মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্সপেকটর চৌধুরী জানিয়েছেন গ্রামবাসীরাই ওই কিশোরীদের হাসপাতালে ভর্তি করে।আরও পড়ুন:
এই ভাবে একসঙ্গে ৬ জন কিশোরীর বিষ খাওয়ার ঘটনায় ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। তদন্ত শুরু করে পুলিশের প্রাথমিক ধারণা এর পেছনে ত্রিকোণ প্রেমের যোগ থাকা কোন অস্বাভাবিক নয়।
আরও পড়ুন:
এই ৬ কিশোরী গ্রামের বাইরে একটা পুকুর ধারে একত্রিত হয়, সেই সময় সন্ধ্যা হয়ে এসেছিল।এরপর সকলে একসঙ্গে একটি খেতের মধ্যে গিয়ে বিষ খায়।
আরও পড়ুন:
সংবাদসংস্থাকে ঔরঙ্গাবাদের এসপি কান্তেশ কুমার মিশ্র বলেছেন: " ওই মেয়েদের মধ্যে একজন তার ভাইয়ের শ্যালকের সঙ্গে প্রেম করত।
শুক্রবার, মেয়েটি তার পাঁচ বন্ধুর সঙ্গে ছেলেটির কাছে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। ছেলেটি তার প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর ওই কিশোরীরা বাড়িতে ফিরে আসে। কিন্তু হতাশাগ্রস্ত ওই কিশোরী সন্ধ্যায় বিষ খায় । তার পাঁচবান্ধবীও তাকে অনুসরণ করে। এরপর তাদের অবিলম্বে ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের মধ্যে তিনজন মারা যায়, অন্যদের গয়ার উন্নত চিকিৎসার জন্য মগধ মেডিকেল কলেজে রেফার করা হয়।আরও পড়ুন: