আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: রাজাবাজার ভিক্টোরিয়া কলেজের সামনে একটি স্করপিও গাড়িতে হটাৎই লেগে যায় আগুন, ভরদুপুরে দাউদাউ করে জ্বলছে গাড়িটি, একের পর এক ফাটছে টায়ার। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
আরও পড়ুন:
প্রায় ১০ মিনিট পর ঘটনাস্থলে আসে দমকল। ততক্ষণে অনেকটাই পুড়ে ছাই গাড়িটি।
ভরদুপুরে রাজাবাজারের মত ব্যস্ত এলাকায় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। স্থানীয় বাসিন্দাদের কথায় রাজাবাজার ও ভিক্টোরিয়া কলেজের মাঝখানে রাস্তার ধারে দাঁড়িয়েছিল সাদা স্করপিও গাড়িটি। আচমকাই তাতে আগুন ধরে যায়। তবে ওই গাড়িটিতে সেই সময় কেউ ছিলেন না। ফলে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।আরও পড়ুন:
তবে আগুনের তাপ এতটাই ছিল যে পাশে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। প্রচন্ড চাপে একের পর এক ফাটতে থাকে গাড়ির টায়ার। এরফলে আরও আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ। দ্রুত ফাঁকা হতে শুরু করে এলাকা। পুলিশ এসে আগুন নেভানোর পর দেখা যায় স্করপিও গাড়িটি পুরোটাই প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আরও পড়ুন: