পুবের কলম,ওয়েব ডেস্ক: হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে আপাতত ৩৮০৪৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন রচনা। লকেট ৩৪৫৬ ভোটের ব্যবধানে রয়েছেন রচনার পরেই।
আরও পড়ুন:
এ ছাড়া হুগলির অন্য দুই কেন্দ্র শ্রীরামপুর এবং আরামবাগেও এগিয়ে তৃণমূল প্রার্থীরাই। আরামবাগে তৃণমূলের মিতালী বাগ ৬৩৪২ ভোটে এগিয়ে। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ১৩ হাজার ৬৯৫ ভোটে।