০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরে ভেঙে পড়ল সেনাবাহিনীর চপার, জখম ২ চালক

পুবের কলম, ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় ভেঙে পড়ল একটি সেনাবাহিনীর চপার। সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, দুজন পাইলট জখম হয়েছেন। বহু কষ্টে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এর পর স্থানীয়দের সহায়তায় সেনারবাহিনীর দুই বিমান চালককে উদ্ধার করা হয়েছে। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।
এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, প্রাথমিকভাবে জানা গেছে মঙ্গলবার সকালে পাটনিটপ এরিয়ায় প্রশিক্ষণ চলছিল। সেই সময় ভারতীয় সেনাবাহিনী চিতা চপারটি ভেঙে পড়ে শিবগৃহ ধর অঞ্চলের উধমপুরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীর একটি দল। ছিল স্থানীয়ও।

সিনিয়র আধিকারিক আরও জানিয়েছেন, চপারটি ভেঙে কোনও পাহাড়ের উপরে পড়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।
উধমপুরের ডিআইজি সুলেমান চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই পুলিশ রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলের দিকে। তবে অত্যাধিক কুয়াশা থাকার জন্য ঘটনাস্থল খোঁজা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জম্মু-কাশ্মীরে ভেঙে পড়ল সেনাবাহিনীর চপার, জখম ২ চালক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার