পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের কয়লাখনিতে আচমকাই গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পাকিস্তানের খোস্ত অঞ্চলের এক খনিতে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, ওই খনিতে আচমকাই গ্যাস বেরতে শুরু হয়। তারপরই বিস্ফোরণ ঘটে।
ফলে ভূপৃষ্ঠের ৮০০ ফুট নিচে আটকে পড়েন খনিতে কর্মরত শ্রমিকরা। কোয়েটা থেকে ৮০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে ওই অঞ্চলের খনিতে গ্যাস নির্গত হওয়ার ফলেই ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা। তাঁতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। আহত হন ১১ জন।আরও পড়ুন:
বালোচিস্তানের চিফ ইনস্পেক্টর আবদুল ঘানি বালোচ জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে আচমকাই মিথেন গ্যাস বেরতে শুরু করেছিল। সেই গ্যাস থেকে বিস্ফারণ ঘটে। ঘটনার দিন রাতেই দু'জন শ্রমিকের মৃতদের উদ্ধার করা হয়েছে। পরের দিন সকালে আরও ১০ জনের দেহ উদ্ধার করা হয়। এদিকে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি বিবৃতি পেশ করে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।