০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রের মৎস্যজীবীদের জালে ১৫৭ টি বিরল ঘোল মাছ, বিক্রি হল কোটি টাকার বেশি মূল্যে

পুবের কলম ওয়েবডেস্কঃ কথায় বলে ভগবান যখন দেন তিনি ছপ্পর ফুঁড়েই দেন। আক্ষরিক অর্থেই এইবার এই প্রবাদ বাক্যটি সত্যি হল  মহারাষ্ট্রের কয়েকজন মৎস্যজীবীর জন্য।

মহারাষ্ট্রের পালঘরের কয়েকজন মৎস্যজীবী খুব সম্প্রতি গিয়েছিলেন গভীর সমুদ্রে মাছ ধরতে। জালে ধরা পড়ছিল বিভিন্ন প্রজাতির মাছ।

এরই মাঝে জালে ধরা পড়ে ১৫৭টি ঘোল মাছ। এই ঘোল মাছগুলোই আমূল বদলে দিল ওই জেলেদের জীবন।মাছগুলি বিক্রি হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ টাকায়।

 গত ২৮ অগস্ট হারবা দেবী  মাছ ধরার উদ্দেশ্যে ট্রলার নিয়ে পাড়ি দেন চন্দ্রকান্ত তারে। আটজন  মৎস্যজীবী ছিলেন তার সঙ্গে।সেই যাত্রাতে তাদের জালে উঠে আসে ওই সব দুর্মূল্য মাছ।

জানা যাচ্ছে ওই ঘোল মাছগুলি পালঘরের কাছে মুরবে এলাকায় তোলা হয় নিলামে। সেখানেই কোটি টাকায় উত্তরপ্রদেশ এবং বিহারের মাছ ব্যবসায়ীরা কিনে নেন ওই মাছ।

প্রাণী বিশেষজ্ঞদের কথায় এই ঘোল মাছ সি গোল্ড নামে পরিচিত। যার বৈজ্ঞানিক নাম “প্রোটোনিবিয়া ডায়াকানথুস”এই মাছের দেহের প্রতিটি অংশ দিয়ে যেমন তৈরী হয় জীবনদায়ী ওষুধ তেমন প্রসাধন সামগ্রী, দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতো ইত্যাদিও প্রস্তুত করা হয়।  এই ঘোল মাছ বা সি গোল্ড মাছের মূল বাজার হচ্ছে হংকং, মালয়েশিয়া,থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান প্রভৃতি দেশ। কিন্তু সমুদ্রের জলে অত্যধিক দূষণের জন্য আজ প্রায় বিলুপ্তির পথে এই মাছ। কিন্তু আপাতত আরব সাগরের জলে জেলেদের জালে ধরা পড়া এই ঘোল মাছ কিন্তু ‘ঘোল’ না খাইয়ে কপাল খুলে দিল ওই মৎস্যজীবীদের

সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্রের মৎস্যজীবীদের জালে ১৫৭ টি বিরল ঘোল মাছ, বিক্রি হল কোটি টাকার বেশি মূল্যে

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২১, বুধবার