পুবের কলম, ওয়েবডেস্ক: মাঝ আকাশে বিপদের সম্মুখীন বিমান। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে উড়ে গেল বিমানের গেট। আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স বিমানের একটি কেবিনের প্রস্থান দরজাটি বিমান থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। গোটা ঘটনার ভিডিয়ো ফুটেজ ধরা পড়েছে খোদ যাত্রীদের ক্যামেরা।
আরও পড়ুন:
পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার অন্টারিও (এএস ১২৮২) যাওয়ার উদ্দেশ্যে এদিন সন্ধ্যায় যাত্রা শুরু করে বিমানটি।
ওই সময় ১৭১ জন অতিথি ও ৬ জন ক্রু ছিলেন বিমানে। বিপদের সম্মুখীন হওয়ার পরই পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স। বিমান সংস্থাটি এক্স-এ পোস্ট করে বলেছেন, "কী ঘটেছিল তা আমরা তদন্ত করে দেখছি। ঘটনা সর্ম্পকে জানলে আমরা তা জানাব।' অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারাও আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট ১২৮২-এর ঘটনার তদন্ত করছে।