পুবের কলম,ওয়েবডেস্ক:  সফল হয়েছে চন্দ্রযান ৩। সৌর অভিযানেও নেমেছে ভারত। কার্যত মহাকাশে রাজ করছে দেশ। এবার চাঁদে  মানুষ পাঠানোর সময়সীমা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভারতের গগনযান মিশনের প্রথম প্রদর্শনী উড়ানের  প্রস্তুতি পর্যালোচনা করেন মোদি।

যার লক্ষ্য, মহাকাশে মানুষ পাঠানো। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের জানান, ২০৪০ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে এগোতে হবে ইসরোকে। আর তারও ৫ বছর আগে, অর্থাৎ, ২০৩৫ সালের মধ্যেই মহাকাশ ভারতের একটা নিজস্ব স্পেশ স্টেশন গড়ে তুলতে হবে। যার নাম হবে ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’।  এদিন দেশের তরুণ  সমাজকে মহাকাশ চর্চার বিষয়ে আগ্রহ দেখাতে বলেন মোদি।

উল্লেখ্য, চন্দ্রযানের ৩-এর ‘বিক্রম’-কে সঙ্গী করেই লোকসভা ভোটের প্রচারের পরিকল্পনায় প্রধানমন্ত্রী মোদি। যার বাস্তব রূপ ধরা পড়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে। বিরোধীদের বক্তব্য,  ২০১৬ সালে পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর সাফল্যকে বিজেপি ২০১৯-এর লোকসভা নির্বাচনে ‘মোদির  কৃতিত্ব’ বলে প্রচার করেছিল। সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনের সাফল্যকেও নির্বাচনী ময়দানে একইভাবে ব্যবহার করেছে গেরুয়া শিবির।

https://twitter.com/IndianTechGuide/status/1714201631900958802?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1714201631900958802%7Ctwgr%5E94050a6e56d4e520c480f783e12f204e714941a4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Fsocially%2Findia%2Findia-should-aim-to-send-man-on-moon-by-2040-set-up-space-station-by-2035-pm-narendra-modi-254499.html