পুবের কলম,ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার অনুরোধে সাড়া দিয়ে গাজার রাফা অঞ্চলে ইসরাইলের হামলা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৩-২ ভোটের ভিত্তিতে এই রায় দেয় বিচারক প্যানেল। সেখানে ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারি ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আইসিজের ১৫ জন বিচারকের প্যানেলের ১৩ জন বিচারপতিই ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
আরও পড়ুন:
শুধু উগান্ডা ও ইসরাইলের বিচারক এ রায়ের বিরোধিতা করেছেন। পক্ষে ভোট দেওয়াদের মধ্যে একজন হলেন ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারি। বিচারপতি ভান্ডারি ২০১২ সাল থেকে আন্তর্জাতিক আদালতে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৪৭ সালে রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন তিনি।
আরও পড়ুন:
২০১৪ সালে পদ্মভূষণসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন ভান্ডারি। এর আগে ২০২২ সালে ইউক্রেনে সেনা অভিযান নিয়ে ক্রিমিনাল কোর্টে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়ে আলোচনায় এসেছিলেন ভান্ডারি। রাফায় অভিযান বন্ধ করা নিয়ে দেওয়া নির্দেশে আইসিজে উল্লেখ করেছে, ইসরাইলকে অবশ্যই গণহত্যার অভিযোগ তদন্তের জন্য তদন্তকারী সংস্থাকে গাজায় ‘নিরবচ্ছিন্ন’ যাতায়াতের সুবিধা দিতে হবে। এছাড়া আদালতের নির্দেশ, এক মাসের মধ্যে গাজায় অগ্রগতি সম্পর্কে রিপোর্ট জমা দিতে হবে ইসরাইলকে।
আরও পড়ুন: