আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক : ভারতীয় শেয়ার বাজারের পতন অব্যাহত। গত শুক্রবার থেকেই শুরু হয়েছে পতন। সোমবার বাজার খোলার পর আশা করা হয়েছিল চাঙ্গা হবে বাজার। কিন্ত তা হয়নি। বেলা যত গড়িয়েছে নিফটি এবং সেনসেক্সের তত পতন হয়েছে।
আন্তর্জাতিক মন্দার ধাক্কা এই দেশের বাজার এড়াতে পারছেনা।আগামী দিনেও এই প্রবণতা বজায় থাকবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। সোমবার ভারতীয় মুদ্রার রেকর্ড পতন হল ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, এনএসই নিফটি এবং বিএসই সেনসেক্সের পতনেই এমন ঘটনা ঘটেছে ৷আরও পড়ুন:
এই নিয়ে টানা তিনটি সেশনে ভারতীয় মুদ্রার মূল্যে পতন হল ৷উৎসবের মরসুমে এই প্রবণতা স্বাভাবিক ভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলছে বাজার বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞরা বলছেন এমনিতেই করোনা পরবর্তী পর্যায় সেভাবে বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মেলেনি। তারপর রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রভাবও আন্তর্জাতিক বাজারে যে প্রভাব পড়েছে তার আঁচ এড়াতে পারেনি এই দেশের শেয়ার বাজারও।