পুবের কলম ওয়েবডেস্কঃ করোনার টিকাকরণে রবিবার ২০০ কোটি পার করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই লক্ষ্যমাত্রা পার করার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
রবিবার এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী জানান “ ভারত আবারও ইতিহাস গড়ল, ২০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ করায় দেশবাসীকে শুভেচ্ছা, যারা এই টিকাকরণ কর্মসূচীকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁদেরও অভিনন্দন। কোভিডের বিরুদ্ধে বিশ্বের লড়াইকে আরও শক্তিশালী করবে এই টিকাকরণ” প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যঅ জানিয়েছেন শুভেচ্ছা।
২০০ কোটি টিকাকরণের মাইলফলক পার করার জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থাও। ( ২৪৫)আরও পড়ুন:
উল্লেখ্য ২০২০সালে বিশ্ব প্রথম কোভিড ১৯ শব্দটার সঙ্গে পরিচিত হয়। এরপর গোটা বিশ্বের জনজীবন কে কার্যত স্তব্ধ করে দেয় কোভিড ১৯ বা করোনা অতিমারী।
আরও পড়ুন:
করোনা মহামারীর দাপট ঠেকাতে ২০২০ সালের মার্চ মাস থেকে শুরু হয় দেশজুড়ে লকডাউন।
দেশ তথা সারা বিশ্বের মানুষ পরিচিত হতে থাকেন লকডাউন, কোয়ারান্টাইন, কনটেইনমেন্টজোন ইত্যাদি শব্দগুলির সঙ্গে।আরও পড়ুন:
https://twitter.com/narendramodi/status/1548568335188918273?s=20&t=l3nEhohtLwDHqunR7yNhgw
আরও পড়ুন:
২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে শুরু হয় দেশজুড়ে টিকাকরণের কাজ।প্রথম ধাপে টিকা পেতে শুরু করেন স্বাস্থ্যকর্মীরা।
এরপর ১ লা ফেব্রুয়ারি থেকে টিকা পান স্বাস্থ্যকর্মী এবং করোনা যোদ্ধারা এরপর এর সঙ্গে যুক্ত হয় ষাটোর্ধ্বদের ভ্যাকসিন। এরসঙ্গে যুক্ত হয় ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাদের কোমর্বিডিটি রয়েছে। ১ এপ্রিল থেকে ৪৫ ঊর্ধ্ব সকলকে করোনা টিকা দেওয়া শুরু হয়। একমাসের মাথায় ১ মে থেকে ১৮ ঊর্ধ্ব সকলের টিকাকরণের অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার।আরও পড়ুন:
https://twitter.com/mansukhmandviya/status/1548566792120856577?s=20&t=cvCArEhzFzUXddDYyF4chQ
আরও পড়ুন:
করোনার থাবা ক্রমেই চওড়া হতে থাকায় এরপরে ২০২২ সালে ১৮ বছরের নীচে যারা তাদেরও শুরু হয় টিকা দেওয়ার কাজ। এরপর আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষ্যে ৭৫ দিন ধরে বিনামূল্যে দেওয়াহবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের বিনামূল্যে বুস্টার ডোজ।