পুবের কলম,ওয়েবডেস্ক: ‘লাভ জিহাদ’ রুখতে ফের আঁটঘাট বেধে নামছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তাদের বিদ্বেষ আস্ফালন। নিজেদের ঘোষিত ‘লাভ জিহাদ’-কে সামনে রেখে ফের তারা ময়দানে নেমেছে বিদ্বেষ ছড়াতে। শ্রী অখন্ড বেদান্ত সন্ত সম্মেলনের নাম করে স্কুলে স্কুলে ‘লাভ-জিহাদ’ রুখতে শিক্ষার্থীদের দিয়ে শপথ গ্রহণ করাচ্ছে তারা।

যেখানে হিন্দু ধর্মের মেয়েদের বলা হচ্ছে তাঁরা যেন  ভিন ধর্মের কাউকে বিয়ে না করে।

যেহেতু এর নাম দেওয়া হয়েছে ‘লাভ জিহাদ’ তাই ওয়াকিফাল মহল মনে করছে, এই সম্মেলনগুলি একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে করা হচ্ছে। যার মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণাকে ইন্ধন যোগাচ্ছে তারা। আর এই হিংসার বিজ গুলো ছড়াতে স্কুল পড়ুয়াদের ব্যবহার করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। সম্প্রতি এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

যাতে কিছু স্কুল পড়ুয়াকে বলতে শোনা যাচ্ছে-আমরা আমাদের শেষ রক্ত পর্যন্ত ধর্মকে রক্ষা করব।

উল্লেখ্য, দেশে আইননত লাভ-জিহাদের কোনও ভিত্তি নেই। সংঘ-পরিবারের নিজস্ব তৈরি এই শব্দ বন্ধটি অবশ্য কিছু মিডিয়া’র সৌজন্যে যথেষ্ট প্রচলিত হয়েছে। সংঘ পরিবারের মতে, বিগত কয়েক বছরে মধ্যপ্রদেশে ‘লাভ-জিহাদ’, ধর্মান্তকরণের মতো ঘটনাগুলি তীব্রভাবে বেড়ে চলেছে।

হিন্দু ধর্মের স্কুল-কলেজ পড়ুয়াগুলিকে নিজেদের ‘সফট টার্গেট’ হিসেবে ব্যবহার করছে জিহাদিরা। তাই স্কুলে স্কুলে গিয়ে ‘লাভ-জিহাদের’ বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হিন্দু সমাজের আঞ্চলিক প্রধান ভেরুলাল ট্যাঙ্ক এবং রাম স্নেহি সন্ত তোতারাম এই সমাবেশগুলির নেতৃত্ব দিচ্ছেন।

https://twitter.com/MeghUpdates/status/1743974288745795738?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1743974288745795738%7Ctwgr%5E1f6b90f876619e622020564f26adea53db7f3295%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findore%2Findore-hindutva-outfits-make-school-girls-pledge-against-love-jihad-video-goes-viral