পুবের কলম,ওয়েবডেস্কঃ ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে বিভাজিত বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। যুদ্ধের আঁচ এবার ভারতে। ইসরাইল –হামাস যুদ্ধে পক্ষ বাছা নিয়ে এবার মোদিকে আক্রমণ শানালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
আরও পড়ুন:
পাওয়ার এদিন বলেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে ভারত সর্বদা ফিলিস্তিনকে সমর্থন করেছি। আমিও ফিলিস্তিনের পক্ষে।
অতীতে বহু রাষ্ট্রনেতারা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। এবং তা চালিয়ে যাব। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলকে আশ্বস্ত করে বলেছেন ভারত তার সঙ্গে আছে।আরও পড়ুন:
ইসরাইল-ফিলিস্তিন ইস্যুটি গুরুতর এবং সংবেদনশীল একটি বিষয়। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং অন্যান্য মুসলিম দেশগুলির মতামতকে কোনভাবেই এক্ষেত্রে উপেক্ষা করা ঠিক হবে না।
শরদ পাওয়ার এদিন আরও বলেন, এই প্রথমবার দেশের প্রধান এক অবস্থান নিয়েছেন এবং তাঁর মন্ত্রক অন্য অবস্থান নিয়েছে। ভারত সরকার এক কথা বলছে বিদেশ মন্ত্রক অন্য এক। ভারতের প্রধানমন্ত্রী ইসরাইলকে সমর্থন জানালেও দেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে।আরও পড়ুন:
এদিন নিরীহ ফিলিস্তিনের ওপর অমানবিক অত্যাচারের জন্য ইসরাইল প্রধানমন্ত্রীকে একচোট আক্রমণ শানিয়েছে মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি নেতানিয়াহুকে ‘অত্যাচারী’, ‘অমানবিক’ কার্যকলাপের জন্য ‘শয়তান’ বলেও অভিহিত করেন।
আরও পড়ুন:
পাশাপাশি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আবেদনও জানান তিনি।
আরও পড়ুন:
শনিবার এক দলীয় সভায় ওয়াইসি বলেন, আমি ফিলিস্তিনের পক্ষে। গাজার সাহসী মানুষদের আমার লাখো সেলাম। ফিলিস্তিন শুধুমাত্র মুসলিমদের বিষয় নয়, এটা একটা মানবিক বিষয়। নেতানিয়াহু একজন অত্যাচারী ‘শয়তান’ এবং যুদ্ধাপরাধী।
আরও পড়ুন: