পুবের কলম,ওয়েবডেস্ক: হুথি-ইসরাইল তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের আলবোর্জ ডেস্ট্রয়ার বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছে। বিশেষজ্ঞদের ধারণা, ইয়েমেনের হুথি যোদ্ধাদের সামরিক সহায়তা দিতেই ডেস্ট্রয়ারটি পাঠিয়েছে তেহরান। ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচল নিরাপদ করার লক্ষ্যে কাজ করা ডেস্ট্রয়ারটি সোমবার লোহিত সাগরে প্রবেশ করে। উল্লেখ্য, গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথি বাহিনী ও সেনা লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরাইল অভিমুখী যেকোনও দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয়।
হুথিরা এ পর্যন্ত লোহিত সাগরের বাব আল-মান্দেব পয়েন্টে প্রায় দুই ডজন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এসব জাহাজ হয় ইসরাইলি মালিকানাধীন অথবা ইসরাইলের জন্য পণ্য বহন করছিল। সাগরপথে হুথিদের এই হামলা ঠেকাতে ইসরাইলের পক্ষে লোহিত সাগরে একটি টাস্কফোর্স গঠন করে যুক্তরাষ্ট্র। এই টাস্কফোর্সের হামলায় এরইমধ্যে ইয়েমেনের ১০ যোদ্ধা নিহত হয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন জোটের এমন তৎপরতার মধ্যে ইরানি ডেস্ট্রয়ারের উপস্থিতি লোহিত সাগরে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।আরও পড়ুন: