পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনে চলছে ইসরাইলি হানাদারদের লাগাতার আক্রমণ। নিরীহ-নিরস্ত্র নারী, শিশু, বৃদ্ধ, যুবকদের নাগাড়ে হত্যা করে চলেছে যায়নবাদী বাহিনী। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ, রাষ্ট্রীয় সন্ত্রাস। কিন্তু আমেরিকা, ব্রিটেনের মতো স্বাধীনতা ও গণতন্ত্রের মোড়লরা এ নিয়ে কোনও নিন্দা জানাচ্ছে না। উলটে রাষ্ট্রসংঘে যুদ্ধ বন্ধের প্রস্তাবে বারবার ভেটো দিয়েছে আমেরিকা।
আরও পড়ুন:
কেন্দ্রের মোদি সরকারও পূর্বের সমস্ত ইতিহাস ভুলে গিয়ে ফিলিস্তিনিদের খুনে রাঙা ইসরাইলের হাত ধরেছে।
পরে অবশ্য আরব বিশ্বের পাশে থাকতে মোদিজি বার্তা দিয়েছেন, আমরা মানবিক ভাবে ফিলিস্তিনিদের পাশে আছি। এর আগে যতবার ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ হয়েছে, ভারত ও ভারতের জনতা কোনওরকম দ্বিধা ছাড়াই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এবার দ্বিচারিতা দেখা যাচ্ছে।আরও পড়ুন:
ইসরাইলের সরাসরি নিন্দা করতে কুণ্ঠাবোধ করছেন তথাকথিত বড় বড় নেতারা। এমন অভিযোগ উঠেছে বাগ্মী ও মানবাধিকারের পক্ষে সর্বদা সওয়ালকারী কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধেও। তিনি কেরলের মুসলিম লিগের ডাকে একটি ‘প্যালেস্টাইন সলিডারিটি’ র্যালিতে অংশ নিয়েছিলেন।
কিন্তু সেখানে গিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদেরকেই ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির এই সদস্য। তিনি বলেছেন, ৭ অক্টোবর হামাস যে হামলা চালিয়েছে ইসরাইলের বিরুদ্ধে সেটা নাকি ‘টেররিস্ট হানা’।এই মন্তব্য নিয়েই বিতর্ক দানা বেঁধেছে কেরলে। কেরলের সিপিআইএম নেতা এম স্বরাজ অভিযোগ করেছেন, শশী থারুরের এই মন্তব্য ইসরাইলের পক্ষে। ইসরাইল যে একটা টেররিস্ট নেশন, সেটা জোর দিয়ে বলতে পারেননি শশী। অথচ তিনি স্বাধীনতাকামীদের লড়াইকে সন্ত্রাস আখ্যা দিচ্ছেন।
এ বিষয়ে বিতর্ক বাড়লে শশী থারুর জানিয়েছেন, আমি সর্বদা ফিলিস্তিনের মানুষের পক্ষে ছিলাম, আছি।আরও পড়ুন:
তবে সিপিআইএম নেতা স্বরাজ বলছেন, শশী থারুর কি জানেন না দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের উপর কীভাবে অত্যাচার চালাচ্ছে ইসরাইল? তাদের ভূমি দখল করে নিয়েছে। ফিলিস্তিনিরা তার পালটা দিয়েছে। তাহলে তিনি কেন এমন মন্তব্য করলেন? এই ঘটনা তো ৭ অক্টোবর শুরু হয়নি। এর ইতিহাস থারুর ভালো করেই জানেন। তারপরও তিনি ইসরাইলকে সন্ত্রাসী দেশ আখ্যা দিতে ব্যর্থ হয়েছেন। তেল আবিব থেকে ইসরাইল আর মুসলিম লিগের র্যালি থেকে থারুর ফিলিস্তিনিদের আক্রমণ করছেন।