আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: কাতার বিশ্বকাপের আজ উদ্বোধন। ২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়ার পর আবারও কোন এশিয় দেশ বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞের আয়োজক। তবে মাঠে বল গড়ানোর আগেই বিশ্বকাপে জঙ্গি হানার হুমকি দিল ইসলামিক স্টেট বা আইএস।।
জনপ্রিয় ম্যাসেজিং আ্যপ টেলিগ্রামের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে।আরও পড়ুন:
স্বভাবতই বিশ্বকাপ শুরুর কয়েকঘন্টা আগে এই হুমকির জেরে শুরু হয়েছে তোলপাড়। বিশ্বকাপের সময় এই গোষ্ঠীর লক্ষ্য হল সে সব দেশ, যারা বিশ্বমঞ্চে আইএস-এর বিরোধিতা করে এসেছে। যেমন, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স।
শুধু সে সব দেশের ফুটবলারদের উপরে আক্রমণের কথাই বলা হয়নি। ওই সব দেশ থেকে যে সব দর্শক কাতারে খেলা দেখতে এসেছেন, তাঁদের উপরেও হামলার ডাক দেওয়া হয়েছে। সব আশঙ্কা দূরে ঠেলে ভালোয় ভালোয় মিটুক সবকিছু। আপতত এটাই প্রার্থনা সকলের।আরও পড়ুন: