পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে আইএসএল কাপ জয় করেছে মোহনবাগান সুপার জায়েন্টস। একই মরশুমে আইএসএলের লিগ-শিল্ড ও কাপ, দুটিই জিতল তারা। গতবারও লিগ-শিল্ড জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড। তবে ফাইনালে তারা হেরে যায় মুম্বই সিটি এফসির কাছে।
প্রতি মরশুমেই দেখা যায় প্রতিযোগিতায় তারকা ফুটবলারদের পাশাপাশি তরুণ প্রতিভারাও উঠে এসেছে। এই মরশুমও তার ব্যতিক্রম নয়।আরও পড়ুন:
শনিবার ফাইনাল ম্যাচের পরে এ বারর প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একনজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার পেলেন----
আরও পড়ুন:
সেরা প্লেয়ার (গোল্ডেন বল) - আলাদিন আজারেই (নর্থইস্ট ইউনাইটেড)।
আরও পড়ুন:
সর্বাধিক গোলদাতা (গোল্ডেন বুট) - আলাদিন আজারেই (নর্থইস্ট ইউনাইটেড, ২৩টি গোল)
আরও পড়ুন:
সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) - বিশাল কাইথ (মোহনবাগান)
আরও পড়ুন:
সেরা এমার্জিং প্লেয়ার - ব্রাইসন ফার্নান্ডেজ ( এফসি গোয়া)।