ব্রাসেলস, ৯ মে: গণহত্যার বিরুদ্ধে বিশ্বের নানাপ্রান্তে ছড়িয়ে পড়েছে ইসরাইল বিরোধী বিক্ষোভ। আমেরিকা থেকে কানাডা, ফ্রান্স থেকে বিট্রেন সর্বত্র জোরালো হচ্ছে বিক্ষোভ। এবার গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে পথে নামল ইউরোপীয় ইউনিয়নের (EU) শতাধিক কর্মী। বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান তারা।
ইইউ কর্মীদের এই বিক্ষোভকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখছেন অনেকেই।আরও পড়ুন:
এদিকে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দেশে দেশে চলছে বিক্ষোভ। এবার সেই আন্দোলনে সংহতি জানালো ইউরোপীয় ইউনিয়নের শতাধিক কর্মী। বিক্ষোভকারীরা বলেন, 'গত ৭ অক্টোবর থেকে গাজায় একতরফাভাবে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল।
' তাঁদের বক্তব্য, ‘আমরা শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্য দিয়ে বলতে চাই, গাজায় যুদ্ধ বন্ধ ও সেখানকার মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষার বিষয়গুলোকে স্মরণ করিয়ে দিতেই আমরা পথে নেমেছি। কোনো দেশ বা রাজনৈতিক দলের পক্ষ হয়ে আমরা আজ সমাবেশে অংশ নেইনি। আমরা নিরপেক্ষতা বজায় রেখেই ইইউর মূল্যবোধকে সামনে রেখে ফিলিস্তিনের শান্তিকামী মানুষের ওপর হামলার প্রতিবাদ জানাতে এসেছি।’আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। টানা সাত মাসের হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৭৮ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুন: