পুবের কলম ওয়েবডেস্কঃ তালিবান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলা এই মুহুর্তে আর কোন বিকল্প রাস্তা নেই।মানছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, তালিবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়া ২৭ জাতির এ জোটের সামনে বিকল্প কোনো পথ নেই।
আরও পড়ুন:
তবে বোরেল এটাও বলেছেন যে যোগাযোগ রক্ষা করা মানেই যে ইউরোপীয় ইউনিয়ন তালিবানকে স্বীকৃতি প্রদান করছে এমনটা ভাবলে কিন্তু সেটা ভুল হবে। এর অর্থ হল কথা বলা, আলোচনা করা এবং সহমতে পৌঁছান।
আরও পড়ুন:
তিনি বলেন, “ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইউরোপীয় কাউন্সিল একমত হয়েছে যে, তালিবান সরকারের আচরণের ওপর এই আলোচনার ধরণ ও মাত্রা নির্ভর করবে"। বোরেল আরো বলেন, যদি নিরাপত্তা ব্যবস্থা ভালো হয় তাহলে তালিবানের সঙ্গে আলোচনা করার জন্য কাবুলে ইউরোপীয় ইউনিয়নের একটি কার্যালয় প্রতিষ্ঠা করার কথাও ভাবনা চিন্তা করা যেতে পারে।