০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের কবর উন্মোচিত

পুবের কলম ওয়েব ডেস্ক; আফগানিস্তানের ইসলামপন্থী সশস্ত্র রাজনৈতিক দল তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের গোপন কবর জনসমক্ষে উন্মোচিত হয়েছে। তালিবান দলের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের কবরটি এতদিন গোপন ছিল।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

১৯৯৬-২০০০ মেয়াদে আফগানিস্তানের সরকার গঠন করে তালিবান। সেই সরকারের প্রধান ছিলেন মোল্লা ওমর। ২০০১ সালে মার্কিন আগ্রাসনে ক্ষমতাচ্যুত হন মোল্লা ওমর। আফগানিস্তানের ক্ষমতা থেকে তালিবানকে উৎখাত করা হয়।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

এ ঘটনার পর মোল্লা ওমরের অবস্থান নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তাকে কোথাও দেখা যাচ্ছিল না। ২০১৫ সালে তালিবান স্বীকার করে ২ বছর আগে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: প্রয়াত করনি সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভি

তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন; মোল্লা ওমরের কবর জাবুল প্রদেশের সুরি জেলার ওমরজোর গ্রামে রয়েছে। শত্রুরা যাতে কোনও ক্ষতি করতে না পারে সেজন্য বিষয়টি এতদিন গোপন ছিল।

মুজাহিদ বলেন; শুধুমাত্র পরিবারের সদস্যরা মোল্লা ওমরের কবরের ব্যাপারে জানতেন। এখন আমরা সমাস্থিলটি উন্মুক্ত করেছি; কারণ এখন আর শত্রুর ভয় নেই।

উল্লেখ্য; মোল্লা ওমর ৫৫ বছর বয়সে মারা যান। সোভিয়েত বাহিনী আফগানিস্তান দখলের পর ১৯৯৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় তালিবান প্রতিষ্ঠা করেছিলেন মোল্লা ওমর।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের কবর উন্মোচিত

আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার