বেইরুট, ১৭ নভেম্বর:  লেবাননে গত ২৪ ঘণ্টায় ১৪৫ বার হামলা চালিয়েছে ইসরাইল । তাদের বেশিরভাগই ছিল নাবাতিহ ও লেবাননের দক্ষিণাঞ্চলে। এতে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭জন। বৈরুত থেকে বাসিন্দাদের সরে যেতে আবারও নির্দেশ দিয়েছে ইসরাইলি  বাহিনী।

মঙ্গলবার থেকে শুরু করে শহরটির দক্ষিণ শহরতলীতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরাইল । তাদের দাবি, সেখানে হিজবুল্লাহর সুরক্ষিত ঘাঁটি রয়েছে।

মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি  আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী  হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হয় ইসরাইলের । তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের  পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। বিমান হামলার পর স্থল অভিযানও শুরু করেছে ইসরাইল ।