পুবের কলম, ওয়েব ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দারা প্রদেশের একটি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার  রাতে সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরাইলি হামলার বিষয়ে সিরিয়ার সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।