পুবের কলম, ওয়েবডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যেকোনও মুহূর্তে ফের হামলা শুরু করতে পারে বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার ইসরাইলি সেনাবাহিনীর কর্মকর্তাদের এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা যেকোনও মুহূর্তে তীব্র লড়াইয়ে ফিরতে প্রস্তুত। গাজায় আমরা হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনী ধ্বংস করেছি। কিন্তু কোনও ভুল করবেন না; আমরা যুদ্ধের লক্ষ্য পুরোপুরি অর্জন করবো, সেটি হোক আলোচনার মাধ্যমে অথবা অন্য কোনও উপায়ে।
আরও পড়ুন:
পশ্চিম তীরে পৌঁছেছে ইসরাইলি ট্যাঙ্ক
আরও পড়ুন:
দুই দশকের মধ্যে প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরাইল।
ইসরাইলি সেনাদের সেখানে ‘দীর্ঘমেয়াদি অবস্থানের’ জন্য প্রস্তুতি নিতে বলেছে নেতানিয়াহুর সরকার। এই উত্তেজনার মধ্যে গত কয়েক ঘণ্টায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে একাধিক সামরিক অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলার লক্ষ্যবস্তু হয়েছে হেবরন শহর, তুলকারেমের পূর্বে নূর শামস শরণার্থী শিবির, রামাল্লাহ শহরের বেইতুনিয়া এলাকা, উত্তরে রামাল্লাহর কোবার ও সিলওয়াদ শহর, জেনিনের পশ্চিমে সিলাত আল-হারিথিয়া ও জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহর।আরও পড়ুন:
ফিলিস্তিনি সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক ও ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জেনিনের পশ্চিমে বুরকিন শহরে অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী একটি গুরুত্বপূর্ণ সড়ক চৌরাস্তা ধ্বংস করেছে তারা। ইসরাইলি সামরিক বাহিনী বুলডোজারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে আল-আবারাহ রাউন্ডঅ্যাবাউট খুঁড়ে ফেলেছে, যার ফলে সড়কটিতে আর চলাচল করা যাচ্ছে না।
আরও পড়ুন: