পুবের কলম, ওয়েবডেস্ক: হামাসের হাতে বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরাইলের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে দ্রুত মেনে নিতে বললেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অস্থায়ী যুদ্ধবিরতিকে ‘অসাধারণ ও উদার’ বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন বিদেশমন্ত্রী কথায়, 'হামাস ইসরাইলের ‘অসাধারণ উদার’ প্রস্তাবে সম্মত হবে বলে আশাবাদী।' সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণ, গাজা পুনর্গঠনের কাজে ইউরোপের সহায়তা সহ বেশকিছু বিষয়ে আলোচনার জন্য আরব ও ইউরোপের দেশগুলোকে একজোট করার চেষ্টা করবেন ব্লিঙ্কেন বলে খবর।
আরও পড়ুন:
এদিকে, মিশরে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়।
গত ১৩ এপ্রিল ইসরাইলকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠায় হামাস। প্রস্তাবে ৩৩ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে সম্মতির কথা জানায় হামাস। প্রসঙ্গত, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের পর থেকে এখনও শতাধিক ইসরাইলি নাগরিক হামাসের হাতে বন্দি রয়েছে। বন্দিদের মুক্তির বিনিময়ে কয়েকদিনের অস্থায়ী যুদ্ধবিরতি করতে চায় ইসরাইল। এদিকে হামাসের দাবি, ফিলিস্তিনিদের ওপর সব ধরনের অত্যাচার-নিপীড়ন ও হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। গত শনিবার হামাসের উপপ্রধান খলিল আল হায়া বলেন, 'গত ১৩ এপ্রিল মিশর ও কাতারের এক বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল। তাতে ইসরাইল সাড়া দিয়েছে। তেল আবিব বিষয়টি পর্যালোচনা করলে, তারপরই আমাদের অবস্থান স্পষ্ট করা হবে।'আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর ইসরাইল-হামলা যুদ্ধ শুরু হয়। যুদ্ধকালীন দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস।
এরপর থেকেই গাজায় জোরদার আক্রমণ শুরু করে ইসরাইল। ইতিমধ্যে হামলায় কার্যত ধ্বংস হয়ে গিয়েছে গাজা। ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু। সাত মাস ধরে চলমান সংঘাতের মধ্যে মাত্র একবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।