পুবের কলম,ওয়েবডেস্ক: ছয়দিন পার, এখনও জারি অনন্তনাগের এনকাউন্টার অভিযান। এদিন জঙ্গল থেকে এক জঙ্গির দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ড্রোনের ফুটেজ এক সেনার দেহের খোঁজ পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত তাঁর দেহ উদ্ধার হয়নি। ড্রোনের মাধ্যমে জওয়ানের লোকেশন ট্রাক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
ড্রোনের ব্যবহার করে জঙ্গিদের আস্তানা শনাক্ত করার প্রয়াস চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। কড়া নজরদারি অব্যাহত। প্যারা কমান্ডো সহ হাজার হাজার সৈন্য গাদোলের ঘন জঙ্গলের গভীরে গুলির লড়াই চালাচ্ছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, জঙ্গিরা গভীর জঙ্গলের মধ্যে উচু একটি গুহায় লুকিয়ে রয়েছে। ফলে সেনার গতিবিধির উপরে তাদের নজরদারি করতে সুবিধা হচ্ছে।
পাশাপাশি তাঁদের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও খাদ্যসামগ্রী মজুত রয়েছে। সেই কারণে ছয়দিন ধরে তাঁরা লড়াই চালিয়ে যেতে পারছে।আরও পড়ুন:
সেনা সূত্রে খবর, আফগানিস্তানে আমেরিকা সেনার ফেলে যাওয়া অস্ত্র ব্যবহার করছে ওই জঙ্গিরা। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সেনা বছর দুয়েক আগে আফগানিস্তান ছেড়েছে। তারা সেখানে প্রচুর স্টিলের বুলেট,এম-১৬ অ্যাসল্ট রাইফেল, এম-৪ কার্বাইন ছেড়ে এসেছে। গোয়েন্দা সূত্রে খবর, অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরে চিনা ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে এইসব অস্ত্রশস্ত্র। নেপথ্যে রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।
আরও পড়ুন: