পুবের কলম,ওয়েবডেস্ক: যাদবপুরের বাংলা  বিভাগের  প্রথম বর্ষের ছাত্র  স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি।  বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। আজ ফের ৪ পড়ুয়াকে জিজ্ঞাসবাদ করবে পুলিশ। বৃহস্পতিবার এলাকা পরিদর্শন ও বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যায় তদন্ত কমিটি।
পাশাপাশি বেশ কয়েক আবাসিকদের সঙ্গেও কথা বলেন তারা। আজ ফের বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনেই বৈঠকে বসবেন তারা।  ডেকে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সুপারিটেন্ডেন্ট-সহ কয়েকজন আবাসিক ছাত্রদের । তাদের বয়ান নথিবদ্ধ করবেন তদন্ত কমিটির সদস্যরা।